ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া গেল পচা-বাসি মিষ্টি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায়অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় তৈরি হচ্ছে মিষ্টি। ম্যাজিস্ট্রেট গিয়ে দেখতে পেল ড্রামে পচা-বাসি মিষ্টির ওপর পড়ে আছে মরা পোকা। যা চমকে উঠার মতো। নোংরা পরিবেশে তৈরি এসব নিম্নমানের মিষ্টিই সহজেই বাজারজাত হচ্ছে পুরো সাতকানিয়ায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের মিষ্টি তৈরির এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এ অপরাধে কেরানীহাটের কাঁচা বাজারের কারখানাটির প্রতিনিধি

আবুল কাশেমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সব পচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে কেরানীহাটে এ অভিযান চালানো হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, রোববার রাতে কেরানীহাটের কাঁচাবাজারে
একটি মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ড্রামভর্তি পোড়া তেল, নষ্ট শিরা ও পচা-বাসি মিষ্টি পাওয়া যায়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে কারখানাটিতে তৈরি হচ্ছিল মিষ্টি।
অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেমকে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া গেল পচা-বাসি মিষ্টি

প্রকাশিত: ০২:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫