
শহীদুল ইসলাম বাবর
মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দোহাজারী – রামু এবং রামু- গুনধুম ও রামু-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে ১০১ টি চেকের মাধ্যমে ১৮ কোটি ৪৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়ন্ত্রণে আশ্রয়ণ – ২ প্রকল্পাধীন যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে ঘর নির্মাণ কর্মসূচীর আওতায় সাতকানিয়া উপজেলায় ঘর প্রাপ্ত ৩১২ জন হতে ৩৬ জনের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি দীপংকর তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো: মমিনুর রশিদ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুল হোসেন ও ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোছাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
