[primeitworld_print id="10729"]
ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় এবার আক্রান্ত পুলিশ সদস্য, রয়েছে স্বাস্থ্যকর্মীও

শহীদুল ইসলাম বাবর

দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়ায় নতুন করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে দুইজন পুলিশ সদস্য এবং দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে পুলিশ সদস্য প্রথম হলেও এর আগে আরো দুইজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত সাতকানিয়ায় আক্রান্তের সংখ্যা ২৬ জন। তার মধ্যে চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এদের মধ্যে গত ৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মারা যান এক বৃদ্ধ। তাঁর সংস্পর্শে থাকা পরিবারের সদস্য, ছেলে, মেয়ে, মেয়ের জামাতার পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে পাঁচজন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত বৃদ্ধের জামাতার পরিবারের সাতজনও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মজিদ ওসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০টি করোনা পজিটিভ হয়। তার মধ্যে সাতকানিয়ার সাতজন। করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য (৫৫), জেলা পুলিশের সদস্য (২৪), উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তুলাতলীর স্টাফ (৩৪), বাজালিয়ার স্বাস্থ্যকেন্দ্রে কর্মচারী (৩৮), সোনাকানিয়ার মির্জাখিলের কিশোরী (২২), পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা (২৪) ও পশ্চিম গাটিয়া ডেঙ্গার বাসিন্দা (৩৫)।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ আলম বলেন, ‘আজকে নতুন করে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ সাতজন আক্রান্ত হয়েছেন। আমরা আক্রান্ত পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছি। তাঁরা ঘর থেকে বের হতে পারবে না। নির্দেশ অমান্য করে বের হয়ে ঘোরাঘুরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় এবার আক্রান্ত পুলিশ সদস্য, রয়েছে স্বাস্থ্যকর্মীও

প্রকাশিত: ০১:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০