
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতকানিয়া শাখার সম্মেলন ও ইফতার মাহফিল শনিবার বিকেলে কেরানীহাটস্থ একটি হল রুমে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন,আইবিডব্লিউএফের দক্ষিণ জেলা সেক্রেটারী আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক কাজী জসিম উদ্দিন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন,সাতকানিয়া প্রেসক্লাব আহবায়ক শহীদুল ইসলাম বাবর, কেরানীহাট ব্যবসায়ী সমিতির
সাবেক সেক্রেটারী আজিজুল হক, সহ-সভাপতি মোরশেদ আলম,সাবেক সহ-সভাপতি নুরুল আবছার,মোহাম্মদ মহিউদ্দি ও নুরুল ইসলাম রাজাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















