
সাতকানিয়া প্রতিনিধি
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে সহায়তার প্রতিবাদে ও আওয়ামীলীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে সাতকানিয়ায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার সময় কেরানিহাটে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন এই মিছিল সমাবেশের আয়োজন করে। মিছিলটি কেরানিহাট বাইতুশ শরফ কমপ্লেক্সের মাঠ থেকে শুরু হয় কেরানিহাট প্রদক্ষিণ করে মোড়ে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে কেওচিযা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জাহেদ হোসাইন,ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ,ছাত্রনেতা শাহরিয়া আহমেদ ইমন.শফিকুল ইসলাম, মেহরাব হোসাইন ও মোহাম্মদ তানিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্টরা দেশের মানুষের উপর অমানবিক অত্যাচার নির্যাতন জুলুম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা চালিয়েছে।তাদের কাছ থেকে নারী ও শিশুরা পর্যন্ত রেহায় পাইনি। এখনো পর্যন্ত তাদের দোসররা বিভিন্ন পদে থেকে গেছে। গণহত্যার মামলায় অভিযুক্ত আব্দুল হামিদ নিরাপদে বিদেশে পালিয়ে যেতে পারার ঘটনা তারই প্রমাণ করে। আজ এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সারাদেশে আওয়াজ উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















