শহীদুল ইসলাম বাবর
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে ক্ষতি হয়েছে অন্তত ১০ লক্ষাধিক টাকা। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ইউনিয়নের মাইজ পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয় প্রবাস ফেরত নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন,ফজল করিমের পুত্র নুরুল ইসলাম,সোনা মিয়ার পুত্র আমির হোসেন মোহাম্মদ ইমরান ও ছুলি মিয়ার পুত্র বেলাল উদ্দিন।
জানা যায়, গভীর রাতে নুরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। হতদরিদ্র ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা সরকারী বেসরকারী সহযোগিতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















