ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে বেড়াতে যাওয়া হলোনা দুই বন্ধুর!লোহাগাড়ায় সড়কে ঝরল প্রান, চালক ও সহকারি আটক 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

১৪আগস্ট (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়াা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ(১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম(২০)।

নিহতদের বন্ধু ইউসুফ জানান,বৃহস্পতিবার রাতে ৩টি বাইক নিয়ে ৬বন্ধু রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই আসছিল নিহতদের মোটরসাইকেল। হঠাৎ বিকট শব্দ শুনলে পিছনে ফিরতেই দেখি পিক-আপ তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের সিএনজিযোগে হাসপাতালে আনলেই দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায় সময় এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। অনেকেই প্রান ঝরে যাচ্ছে।

এদিকে, পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃেত্বে পুলিশের একটি টীম আজিজনগর চাম্বি বাজার হতে ঘাতক মাছ বোঝাই মিনি পিক-আপ চালক মোঃ আমির উদ্দীন(২৪) ও চালকের সহকারি জয়নাল আবেদিন জোবাইর(২০)কে আটক করা হয়। সাথে ঘাতক পিক-আপ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, জাঙ্গালিয়া সড়ক দূর্ঘটনায ঘাতক পিক-আপটি আজিজনগরের দিকে গেছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গাড়িটিকে স্হানীয় লোকজনের সহযোগিতায় আজিজনগর চাম্বি মফিজ বাজারে আটক করতে সক্ষম হই।

যেহেতু দূর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতাধীন এলাকার তাই বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

আটককৃতদের ও ঘাতক গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ জুপিটর আলী বলেন, দুর্ঘটনার পর পরই আজিজনগর পুলিশ ফাঁড়ির টিম মাছ বোঝাই মিনি পিক-আপ চালক,সহকারিকে আটক করে এবং পিক-আপও জব্দ করে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিক-আপ চালক,তার সহকারি ও গাড়িটিকে আটক করে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাজেকে বেড়াতে যাওয়া হলোনা দুই বন্ধুর!লোহাগাড়ায় সড়কে ঝরল প্রান, চালক ও সহকারি আটক 

প্রকাশিত: ০১:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫