ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর উপকূলে রহস্যময় আলোর ঝলক, বিস্ময়-শঙ্কায় মানুষ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ সাগর উপকূলের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর রেখা। শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশজুড়ে তীব্র আলোর ঝলকানি দেখতে পান বিভিন্ন এলাকার মানুষ। মুহূর্তেই সেই বিরল দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং কক্সবাজারের ইনানী ও লাবণী পয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে অনেকেই মোবাইল ফোনে ওই আলোর রেখা ধারণ করেন। কেউ বিস্মিত হয়েছেন, কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ শঙ্কাও প্রকাশ করেছেন।
শুধু উপকূলীয় এলাকাই নয়, রাঙামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বাগেরহাট এমনকি উত্তরের ঠাকুরগাঁও থেকেও একই ধরনের আলোর ঝলক দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন অনেকেই।
ফারুক আহমেদ নামে এক ব্যক্তি ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখেছেন,
“সন্ধ্যার পরপরই আকাশে আজ এটা কী ছিল? কেউ বলতে পারবেন?”
সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকেও সাধারণ মানুষ বিরল এ দৃশ্যের ছবি ও ভিডিও পোস্ট করতে শুরু করেন। কমেন্ট বক্সজুড়ে দেখা যায় নানা ধরনের প্রতিক্রিয়া ও কৌতূহল।
আবছার চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা লিখেছেন,
“আকাশে অদ্ভুত এক আলো দেখা যাচ্ছে!”

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত লাইটার জাহাজের শ্রমিকরাও সন্ধ্যার ওই উজ্জ্বল আলোর রেখা দেখতে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
রহস্যময় এই আলোর উৎস সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে অস্বাভাবিক এই আলোকরেখা ঘিরে উপকূলজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সাগর উপকূলে রহস্যময় আলোর ঝলক, বিস্ময়-শঙ্কায় মানুষ

প্রকাশিত: ০৮:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬