
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত,এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরীকে আধুনগর ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২৪ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামস্হ নদভী প্যালেসে সাংসদ ড.নদভী ও রিজিয়া রেজা চৌধুরীকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্হিত ছিলেন আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনের ছোট ভাই সৌদি প্রবাসী মুহাম্মদ বাহা উদ্দিন,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আধুনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহেদুল ইসলাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




