
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ ৪০দিনের কর্মসূচির আওতায় পুটিবিলা পহরচাঁন্দা খনির পাড়া সড়ক এখন দৃশ্যমান উন্নয়নে রুপান্তরিত হয়েছে।
সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের খনির পাড়া সড়কটিতে এক সময় এলাকার মানুষ অতি কষ্টে চলাচল করত। বর্ষাকালে ওই এলাকার লোকজন যাতায়াতে কষ্টের সীমা থাকেনা। ওই অঞ্চলের মানুষরা কৃষিকাজ করতে উপযোগী ছিলনা।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ ইউনুছ ও ৬নং ওয়ার্ড মেম্বার সমাজসেবক আলহাজ্ব মোঃ মোজাফ্ফর আহমদের বরাদ্দকৃত হতে ৪০দিনের কর্মসূচির আওতায় (২০২০-২০২১) অর্থ বছরের প্রথম পর্যায়ের কাজ মাটি দ্বারা দৃশ্যমান উন্নয়নে রুপান্তরিত করা হয়েছে।
পুটিবিলা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আলহাজ্ব মোজাফ্ফর আহমদ জানান,বিগত নির্বাচনে এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত করেন। এলাকার মানুষের পাশে থেকে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ একসময় এই সড়ক দিয়ে চলাচল করতে চরম ভোগান্তির শিকার হতে হতো। ৪০ দিনের হত দরিদ্র কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায়, মাননীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী
মোঃ ইউনুচের মাধ্যমে সড়কটি দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। পাহাড়ি জনপদ হলেও এটা জনবসতিপূর্ণ এলাকা। এলাকার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে অনেক বেশী ভাল লাগছে।
পুটিবিলা খনির পাড়া সড়কটি মাটি দ্বারা দৃশ্যমান উন্নয়ন কাজ করায় স্হানীয় এলাকাবাসীরা চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




