
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ ৪০দিনের কর্মসূচির আওতায় চুনতিতে চাকমার জুম সড়ক এখন দৃশ্যমান উন্নয়নে রুপান্তরিত হয়েছে।
সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের চাকমার জুম
সড়কটিতে এক সময় এলাকার মানুষ অতি কষ্টে আইল দিয়ে চলাচল করত। বর্ষাকালে ওই এলাকার লোকজন যাতায়াতে কষ্টের সীমা থাকেনা। ওই অঞ্চলের মানুষরা কৃষিকাজ করতে উপযোগী ছিলনা।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী ও ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আবদুল মন্নান সিকদারের বরাদ্দকৃত হতে ৪০দিনের কর্মসূচির আওতায় (২০২০-২০২১) অর্থ বছরের প্রথম পর্যায়ের কাজ মাটি দ্বারা আইলকে পূর্ণাঙ্গ একটি রাস্তা হিসেবে তৈরি করে তাক লাগিয়ে দেন । দৃশ্যমান সড়টি উপজেলার সর্বমহলে আলোচনায় এসেছে।
স্থানীয় কৃষক মোঃ খানে আলম বলেন, দীর্ঘদিন তারা আইলের উপর দিয়ে চলাচল করে ক্ষেত খামারে গিয়েছি।অনেক কষ্ট হতো । আমাদের এলাকায় সড়কটি না থাকার কারণে দীর্ঘদিন কৃষি কাজের অনুপযোগী ছিল। জনপ্রতিনিধিদের আন্তরিকতায় আইলটি এখন সড়ক। আগে তাদের এলাকার লোকজন যাতায়াত করতে খৃব কষ্ট হতো। এখন সড়কটি দিয়ে এলাকার প্রান্তিক কৃষকরা চলাচল করতে পারছে ।এটা এখন পুর্নাঙ্গ সড়কে রুপান্তরিত হওয়ায় আমরা এলাকাবাসী অনেক বেশী খুশী ও আনন্দিত।
চুনতি ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আবদুল মন্নান সিকদার জানান,বিগত নির্বাচনে এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত করেন। এলাকার মানুষের পাশে থেকে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ একসময় এই সড়ক দিয়ে চলাচল করতে চরম ভোগান্তির শিকার হতে হতো। তারা আইল দিয়ে চলাচল করত। ৪০ দিনের হত দরিদ্র কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায়, মাননীয় ইউপি চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানীর মাধ্যমে সড়কটি দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। পাহাড়ি জনপদ হলেও এটা জনবসতিপূর্ণ এলাকা। এলাকার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে অনেক বেশী ভাল লাগছে।
চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের প্রচেষ্ঠায় ৪০ দিনের হত দরিদ্র কর্মসূচির আওতায় ইউনিয়নের ৫টি রাস্তা দৃশ্যমান উন্নয়ন হয়েছে । বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নারিশ্চা চাকমার জুম সড়ক পুর্নাঙ্গ রাস্তায় রুপান্তরিত করা হয়েছে। এছাড়াও চুনতির বিভিন্ন এলাকায় ৫টি প্রকল্প মাটি দ্বারা সংস্কার ও রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে।
আইল এখন পুর্ণাঙ্গ সড়কে রুপান্তরিত করা এবং সড়কের ৫টি প্রকল্পের কাজ দৃশ্যমান উন্নয়ন কাজ করায় স্হানীয় এলাকাবাসীরা চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




