ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক জাহেদুল ইসলামের পিতা মলম পার্টির কবলে

লোহাগাড়া অফিসঃ
দৈনিক মানবকন্ঠ লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলামের পিতা মোহাম্মদ হোসাইন (৭০) মলম পার্টির কবলে পড়েছেন বলে জানা গেছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া আসার পথে সৌদিয়া পরিবহণের বাসের ভেতর তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন বলে জানান তার পুত্র সাংবাদিক জাহেদুল ইসলাম।সাংবাদিক জাহেদ আরো জানান, আজ সকালে তার পিতা লোহাগাড়া থেকে ব্যবসায়িক কাজে চট্টগ্রাম শহরে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বাসের ভিতর অজ্ঞান পার্টির কবলে পড়েন। লোহাগাড়ায় এসে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়।স্হানীয় লোকজন তার বাবাকে চিনতে পেরে তাকে ফোন করলে দ্রুত ছুটে আসেন।অজ্ঞান অবস্হায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার পিতার পকেটে থাকা ২০ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।বর্তমানে মোহাম্মদ হোসাইন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তার জ্ঞান এখনো ফেরেনি বলে সাংবাদিক জাহেদুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাংবাদিক জাহেদুল ইসলামের পিতা মলম পার্টির কবলে

প্রকাশিত: ০৯:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮