দেশবাংলা ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন ” প্রকল্পে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি ১৭জুন সংশ্লিষ্ট প্রকল্পে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তিনি ৩০জুন ২০১৯ইং পর্যন্ত লোহাগাড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য যে,তিনি মাঠ পর্যায়ে ২০০৪ সালে সিলেট জেলার গোয়াইনঘাট ও পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী, সীতাকুণ্ড, বোয়ালখালী, পটিয়া, সন্দ্বীপ ও আনোয়ায় উপজেলার চাকুরী করেন।
চাকুরী জীবনের সিংহভাগ সময় চট্টগ্রাম জেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইন্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং ইউআইটিএস থেকে পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইন্জিনিয়ারিং সম্পন্ন করেন।তার বাড়ী নোয়াখালী জেলার দ্বীপ উপজেলার হাতিয়ায়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















