ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন

সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের এ চুক্তি কার্যকর হলে দুই দেশের কর্মকর্তারা পারস্পরিক সফরে ভিসার প্রয়োজন পড়বে না।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে এ ধরনের চুক্তি ৩১টি দেশের সঙ্গে করেছে। পাকিস্তানের সঙ্গে করা নতুন এই চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন

প্রকাশিত: ০৬:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫