ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নলুয়ায় গণসংযোগে শাহজাহান চৌধুরী

সমৃদ্ধ সাতকানিয়া–লোহাগাড়া গড়তে চাই আপনাদের ভোট

সমৃদ্ধ ও আদর্শ জনপদ হিসেবে সাতকানিয়া–লোহাগড়াকে গড়ে তুলতে স্থানীয়দের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, তিনি অতীতে এ এলাকা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জনগণের সঙ্গে করা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। বরাদ্দ পাওয়া উন্নয়ন তহবিলের প্রতিটি টাকার হিসাব তিনি একটি জাতীয় দৈনিকে প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করে তিনি এটিকে স্বচ্ছতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। এলাকায় রাজনৈতিক কার্যক্রমে বাধা, মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের মধ্য দিয়ে তাদের দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন বলেও তিনি দাবি করেন। তবে সুযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিশোধের রাজনীতি করেননি বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের দল ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, তারা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চান, যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নারীরা সম্মানের সঙ্গে চলতে পারবেন। সাতকানিয়া–লোহাগড়াকে একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতেই তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বলে জানান।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, দাঁড়িপাল্লা ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পক্ষে থাকতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও পথসভায় আরও বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, নলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, সাতকানিয়া জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাবেক সভাপতি দিদারুল ইসলাম ও সেক্রেটারি আবুল বশর।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সৈয়দ আহমদ, আব্দুস সাত্তার, মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় জামায়াত, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

নলুয়ায় গণসংযোগে শাহজাহান চৌধুরী

সমৃদ্ধ সাতকানিয়া–লোহাগাড়া গড়তে চাই আপনাদের ভোট

প্রকাশিত: ০৫:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬