
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেছেন,সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষদেরকে বন্ধুর মতো পড়ানো শেখাতে হবে।সুন্দরভাবে তাদেরকে পাঠদান করাতে হবে। একটি সমাজের অবহেলিত অংশ হলো পিছিয়ে পড়া মানুষরা। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের কোন মানুষ অবহেলিত ও পিছিয়ে পড়ে থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষ ও পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
মুজিববর্ষে শপথ করি, নিরক্ষরতা মুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি সকালে মৌলিক সাক্ষরতা প্রকল্প(৬৪) এর অধীনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও এনজিও আলোর আয়োজনে উপজেলা পাবলিক হলে সুপারভাইজার ও শিক্ষকদের ৫দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও এনজিও আলোর সহকারী পরিচালক মুহাম্মদ জুলফিকার আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ, কর্মশালার কো-অর্ডিনেটর ও অালহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাস্টার ট্রেইনার মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক,উপজেলা প্রোগ্রাম অফিসার ছৈয়দা জেনীফার ওয়ারিন প্রমুখ।
এই কোর্সের প্রশিক্ষণ চলবে ১২ ফেব্রুয়ারি হইতে ১৭ ফেব্রুয়ারী চলবে।
একযোগে ৬৪ জেলার এই কর্মশালা চলবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















