[primeitworld_print id="11282"]
ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট,দেশবাংলা ডটনেট

চলমান করোনা পরিস্থিতিতে আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, “বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক জেলা সদর হাসপাতালে অবশ্যই একটা করে আইসিইউ ইউনিট স্থাপন করার নির্দেশ দিয়েছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপন, প্রত্যেকটি হাসপাতালে যেন ভেনটিলেটর স্থাপন, যথেষ্ট পরিমাণ উচ্চমাত্রার পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থা যেন আরও বৃদ্ধি করা হয়।”
এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশও প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

বৈঠকে কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও এডিবির অর্থায়নে ‍দুটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, “এই দুই প্রকল্প সরকার প্রধানের নির্দেশে আগে অনুমোদন দেওয়া হয়েছিল। আজ বৈঠকে ওই দুই প্রকল্পের চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতালের সক্ষমতা বাড়াতে ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়ে প্রশিক্ষণও দেওয়া হবে এই প্রকল্পের আওতায়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সব জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০১:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০