
সবুজায়নের লক্ষ্যে রেইনবো’র উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ ইং ৭ সেপ্টম্বর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার সাতকানিয়ার চরতী ইউনিয়ের চরতী মুহাম্মদিয়া (স.) সিনিয়র মাদ্রাসায় এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী করেন রেইনবো পরিবারের উপদেষ্ঠা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ডক্টর সানাউল্লাহ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওমর ফারুক, শিক্ষক নুরুল কাদের আল কাদেরী, আজিজুর রহমান,শিক্ষক জহিরুল ইসলাম।এসময় রেইনবো পরিবারের সকল সদস্য ছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা লাগানো ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত ও সচেতন করা হয়। বেশি বেশি বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগাতে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 























