
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু বলেছেন,সন্ত্রাসমুক্ত ও নিরাপদ লোহাগাড়া গঠনে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য লোহাগাড়া গড়তে নামজুল মোস্তফা আমিনের মত সৎ,ভালো মানুষকে আাগমী নির্বাচনে নির্বাচিত করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এ সব কথা বলেন।
গণসংযোগ কালে তার সাথে ছিলেন,এম এইচ নুরুল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন চৌধুরী,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী ডালিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী,বিএনপি নেতা সাহাব উদ্দিন,সিরাজুল ইসলাম,আবুল কালাম,ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মকছুদ হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ কায়েস উদ্দিন,বারআউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন,যুবদল নেতা নাজিম উদ্দিন,আনোয়ার হোসেন,মোঃ তারেক,মানিক চৌধুরী,মোঃ ফোরকান,রিদুয়ানুল হকও জহির উদ্দিন প্রমুখ।
এসময় তিনি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















