ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। এ অনুষ্ঠানকে জুলাই অভ্যুত্থান আন্দোলনকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা বলে অভিযোগ করে আসছিল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার। তবে লতিফ সিদ্দিকী সেখানে পৌঁছালে একদল বিক্ষুব্ধ আন্দোলনকারী তাকে ঘিরে ধরে এবং ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান তোলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। পরে বিকেলে তাদের শাহবাগ থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫