ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় ট্রাফিক পুলিশকে মাথা ফাটল বিক্রয় প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় লোহার চেয়ার দিয়ে আজাদ উদ্দিন (৪২)নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক বিক্রয় প্রতিনিধি। আজ সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধির নাম আবু বক্কর (৩০)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাপিতের চর এলাকার সোনা মিয়ার পুত্র।

ভুক্তভোগী পুলিশ সদস্য লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে ও চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, আজ সোমবার সকাল ৯টার দিকে কেরানীহাট মোড়ে ট্রাফিক কনস্টেবল আজাদ উদ্দিন যানজট নিরসনে কাজ করছিলেন। এসময় হক টাওয়ারের সামনে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান চালককে সড়ক থেকে সরে যেতে বললে আবু বক্কর নামে এক বিক্রয় প্রতিনিধি
গাড়ির কাছে এসে পুলিশের কাজে বাঁধা দেন ও পুলিশকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে সাতকানিয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর প্রায় আধা ঘণ্টা পর বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা ও কটাক্ষ করে মোবাইল ফোনে ভিডিও ধারন শুরু করেন। ওই সময় কনস্টবল আজাদ তাকে বাধা দিলে সে তাকে ধাক্কা দেন। একই সময় কনস্টবল আজাদও বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে তার হাতে থাকা লাঠি দিয়ে শরীরে একটি আঘাত করেন।
এতে বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে তার মামার দোকান থেকে একটি লোহার চেয়ার এনে
পুলিশের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এতে কনস্টেবল আহত হলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী বলেন, যানজট মুক্ত রাখতে আজ সকালে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সড়ক থেকে সরে যেতে বলায় আমার এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে বিক্রয় প্রতিনিধি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি ও আহত পুলিশ কনস্টেবলের বক্তব্য শুনে এবং ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাথেও আমরা কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় ট্রাফিক পুলিশকে মাথা ফাটল বিক্রয় প্রতিনিধি

প্রকাশিত: ০৪:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫