ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচল তিন দিন এবং কয়েক ধরনের যানবাহন একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে সড়ক পরিবহন সচিবকে চিঠি পাঠান।

মোটরসাইকেল চলাচল বন্ধ ৭২ ঘণ্টা
ইসি জানায়, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ভোটের দিন বন্ধ থাকবে যেসব যান
১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (ভোটের দিন) নিম্নোক্ত যানবাহন চলাচল করতে পারবে না—
ট্যাক্সিক্যাব
পিকআপ ভ্যান
মাইক্রোবাস
ট্রাক

যাদের জন্য শিথিল থাকবে নিষেধাজ্ঞা
নির্বাচনী দায়িত্ব ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যান
অনুমতিপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষক
জরুরি সেবা (চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্যসামগ্রী) বহনকারী যান
সংবাদপত্র পরিবহনকারী যানবাহন
বিমানবন্দরগামী বা সেখান থেকে ফেরত যাত্রীবাহী যান (টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে)
দূরপাল্লার যাত্রী পরিবহন
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে যান (রিটার্নিং অফিসারের অনুমোদনসাপেক্ষে)
সাংবাদিক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন (ইসি/রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে)
নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী
টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট বিটিআরসি ও লাইসেন্সধারী প্রতিষ্ঠানের যান

যেসব সড়কে কড়াকড়ি শিথিল
জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা, আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ–বহির্গমন সড়ক এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিষেধাজ্ঞা তুলনামূলক শিথিল থাকবে।
ইসি বলছে, ভোটকেন্দ্রের পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সড়কে ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল

প্রকাশিত: ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬