ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করল দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

রায়হান সিকদারঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সমশুল আলম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক সহ ১২টি ইভেন্টে নির্বাচিত হয়েছেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা বাছাই কমিটিতে ১৬টি ইভেন্টের মধ্যে ১২টি ইভেন্টে এ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।

(৮ জানুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উপলক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে বিষয় ভিত্তিক ১৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফলাফল ঘোষণা করেছে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) হিসেবে দক্ষিণ সাতকানিয়া গোলমবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নুরুল ইসলাম ,শ্রেষ্ঠ শিক্ষার্থী তিনটি ইভেন্টে
(উপস্থিত বক্তৃতা বাংলা, উপস্থিত বক্তৃতা ইংরেজী, নাতে রাসুল) বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া তাজনীন রিচি, শ্রেষ্ঠ স্কাউটস দল, তিনটি ইভেন্ট(উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত ও নজরুল গীতি) বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী
অতন্দ্রা দাশ, দুটি ইভেন্টে(কবিতা আবৃতি, নির্ধারিত বক্তৃতা) বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মিসকাতুল জান্নাত,
একটি ইভেন্টে (কেরাত বক্তৃতায়) বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ ইরফান হোসেন, শ্রেষ্ট স্কাউটস বিদ্যালয়ের ১০ম শ্রেনী শিক্ষার্থী মেহেদী হাসান খোকা নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে নির্বাচিত, এ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম বলেন, উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে তিনি অভিভূত। এতে তার দায়বদ্ধতা বেড়ে গেছে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শ্রেণী পাঠে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইয়াসমিন পারভিন নীরা বলেন, আমি কিছুদিন হল যোগদান করলাম। এ বিদ্যালয়ের অনেক সুনাম শুনেছি। এ বছরেও জাতীয় শিক্ষা সপ্তাহ ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আগামীতেও এ বিদ্যালয়ের সুনামকে ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সমশুল আলম তার অনূভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের এই অর্জন সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে।মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। আমি স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই অর্জন উৎসর্গ করলাম। তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২৬টি ইভেন্টের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের বিদ্যালয় আগামীতেও এ ধারাবাহিকতা ধরে রাখবে।

তিনি ২০২৫সালে তিনি শ্রেষ্ট গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং ২০১৬ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন হন।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে সেখানে লোহাগাড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২৬টি ইভেন্টের মধ্যে তারা ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের দাবিদার রেখেছে। প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক,শ্রেষ্ঠ স্কাউটস ও শ্রেষ্ঠ শিক্ষার্থীও তারা পেয়েছে। এজন্য নির্বাচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

বিদ্যালয়ের সভাপতি ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২৬টি ইভেন্টের মধ্যে ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করল দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬