
নিজস্ব প্রতিবেদকঃ
শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম লোহাগাড়ার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আলম কোম্পানী। সমাজসেবক ও দানবীর হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল (জুমাবার) বিকাল ৫টায় ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ শ্রম ও আপিল ট্রাইব্যুনাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বডুয়া, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, নির্বাচন কমিশন, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।
আলহাজ্ব নুরুল আলম কোম্পানী চট্টগ্রাম লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝাঁকুয়াবির পাড়ার মৃত শফিক আহমদের পুত্র। তিনি ১৯৯২-১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বার আউলিয়া ডিগ্রি কলেজ (ব্যবসায় শিক্ষা) শাখার সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম আইন কলেজ শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড প্রাপ্ত, লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব নুরুল আলম কোম্পানী তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন, মহান আল্লাহর কাছে শোকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত করায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন,এ অর্জন আমার একার নয়,এ অর্জন লোহাগাড়ার মানুষের জন্য,উৎসর্গ করলাম। আমরা রাজনীতি করি, সমাজনীতি করি। রাজনীতি মানেই সমাজনীতি। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করাটাই আমার লক্ষ্যে। আগামীতেও এলাকার উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড প্রাপ্ত, লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব নুরুল আলম কোম্পানীকে এলাকার সামাজিক,রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
