ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেভরণ কেরানীহাট শাখার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতকানিয়ার কেরানীহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের নতুন শাখা। উদ্বোধনের আগেই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কেরানীহাট শেভরণ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কর্তৃপক্ষ।

সভায় সভাপতিত্ব করেন শেভরণ আনোয়ারা, হাটহাজারী ও কেরানীহাট শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন পতাকা নিউজের নির্বাহী সম্পাদক এস এম রানা। বক্তব্য দেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, জিটিভির হারুন অর রশিদ, ইত্তেফাকের দিদারুল আলম, নয়া দিগন্তের মনজুর আলম, সমকালের সুকান্ত বিকাশ ধর, দৈনিক বাংলার মুহাম্মদ নাজিম উদ্দিন, সময়ের আলো প্রতিনিধি মো. জাহেদুল ইসলাম ও যায়যায়দিনের মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা।

মীর মোশাররফ হোসেন জানান, ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করবে শেভরণ কেরানীহাট শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তিনি জানান, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা ও নির্ভুল ডায়াগনস্টিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করছে শাখাটি। দরিদ্র ও অসহায় মানুষের জন্য থাকবে ফ্রি চিকিৎসা সুবিধা। পাশাপাশি সিটি স্ক্যানসহ নানাধরনের অত্যাধুনিক পরীক্ষা–নিরীক্ষার সুবিধাও থাকবে এখানে।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পর্বে বক্তারা বলেন, কেরানীহাট ও আশপাশের জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শেভরণের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, মান ও মানবিকতার মানদণ্ড ধরে রাখার আহ্বানও জানান তারা। স্বল্প খরচে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা—এই অঙ্গীকার নিয়ে কেরানীহাটে নতুন করে পথচলা শুরু করল শেভরণ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শেভরণ কেরানীহাট শাখার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫