
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষানুরাগী সালাহ উদ্দিন হিরু বলেছেন,নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বর্তমান সরকার জন ও শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। ঝরে পড়া শিক্ষার্থী রোধে সরকার বিভিন্ন প্রকার যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে।বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।
৭ এপ্রিল সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্রগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক আবদুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান আলোচক ছিলেন মাদক নিমন্ত্রন অধিদপ্তর চট্রগ্রাম আঞ্চলিক শাখার উপ পরিচালক সাইফুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম,মাদক নিয়ন্রন অধিদপ্তরের উপ পরিদর্শক খোরশেদ আলম,অত্র স্কুলের প্রতিষ্ঠাতা এম নাজিম উদ্দীন,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসহাব উদ্দীন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দরা।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















