ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কবিরহাটে তিনজনের আটক

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা মিলাদ-মাহফিল থেকে যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা এবং সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া এলাকায় মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি গ্রহণ করেন। মাহফিল পরিচালনা করেন সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।

পরে ওই দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে আনে। রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সুমনসহ তিনজনকে আটক করে।

এ ঘটনার প্রতিবাদে রাতেই চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ আয়োজনের দায়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কবিরহাটে তিনজনের আটক

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

প্রকাশিত: ০৪:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫