
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়ার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এ সময় ইউএনও তিনি নিজ হাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীতার্তরা কম্বল পেয়ে উপজেলা প্রশাসন ও ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল ভুট্টো , উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) ফয়সাল আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, শীতের এই সময়টাতে নিম্ন আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরবর্তীতে ইউএনও মো. সাইফুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সকলকে উৎসাহিত করা হয় এবং শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে ভোটারদের সচেতন করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















