ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশুর মরদেহসহ জিম্মি করে রাখা আরেক শিশু উদ্ধার, বাবা আটক

রাজধানীর বাংলামোটরের একটি বাড়ি থেকে তিন বছর বয়সী শিশু সাফায়েতের মরদেহসহ আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তার বাবা নুরুজ্জামান কাজলকেও। তাকে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হয়।বুধবার সকালে বাংলামোটরের ১৬ নম্বর লিংক রোডের একটি বাড়ির দোতলায় এ ঘটনা ঘটে।এর আগে কাজলের ভাই উজ্জ্বল অভিযোগ করেন, তার ভাই নুরুজ্জামান কাজল দুই ছেলের মধ্যে এক ছেলেকে হত্যা করেছেন। তার হাতে রামদা ছিল।ঘটনার পর র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যেরা বাড়িটি ঘিরে ফেলেন। পুলিশ ও র‍্যাব ভেতরে ঢুকে ওই শিশুর মরদেহ দেখতে পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে।এর আগে প্রতিবেশীরা জানায়, আখতারুজ্জামান কাজল মাদকাসক্ত। এ কারণে তার সঙ্গে তার স্ত্রী থাকে না। তবে কাজলের দুই ছেলেশিশু তার কাছেই আছে।সকালে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছিলেন, মূল ফটকে ধারালো অস্ত্র নিয়ে মাদকাসক্ত কাজল দাঁড়িয়ে ছিলেন। তার ছেলেটি মৃত -সে বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তবে কিভাবে মারা গেছেন তা এখনও বোঝা যাচ্ছে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিশুর মরদেহসহ জিম্মি করে রাখা আরেক শিশু উদ্ধার, বাবা আটক

প্রকাশিত: ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮