ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীরা ভুমিকা রাখতে পারে:এমপি নদভী

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ ম্যানেজিং কমিটি’র সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি প্রথমবারের মত আল হেলাল আদর্শ কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগকে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে প্রীতি বন্ধনের অনবদ্য প্রয়াস আখ্যায়িত করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীরা নানাভাবে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ১৯৯১ সালে বিশিষ্ট সাংবাদিক মরহুম হেলাল হুমায়ুন সাতকানিয়া সদরের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চরতি তালগাঁও- এ কৌশলগত মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানের আলোক মশাল প্রজ্জ্বলিত করেছিলেন তার আলোয় উদ্ভাসিত আশেপাশের বিরাট এলাকা। কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে তাঁর প্রদত্ত অনুদানের কথা তুলে ধরে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে শীঘ্রই প্রায় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের কাজ শুরু হবে।
ড.নদভী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকার জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো ঘটে গেছে বিপ্লব, যা বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়। সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রই অত্যন্ত সন্তোষজনক।

পুনর্মিলনী ‘২০১৯ উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট কর আইনজীবি জরজিস আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, দাতা সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হেলাল হুমায়ুনের সহধর্মিনী রোকসানা হেলাল, কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, উপাধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মাস্টার আব্দুল মাবুদ, নীল রতন দাশ গুপ্ত, চরতি ইউপি চেয়ারম্যান ডা.রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক রুহুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ গালিব আল হেলালী, চমেক রেজিস্ট্রার ডা. দিলীপ চৌধুরী, জিবি সদস্য আখতারুজ্জামান কায়সার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হেলালুদ্দিন, আসাদুল আনোয়ার ও মুরিদুল আলম রুবেল ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীরা ভুমিকা রাখতে পারে:এমপি নদভী

প্রকাশিত: ১০:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯