
দেশবাংলা ডেস্কঃ
শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল জানানো হয়।তবে দশদিন কোয়ারাইন্টাইনে থাকতে হবে। । নওফেলের বড় বোনের জামাই ডা: সেলিম আকতার চেীধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার প্রয়াত মেয়র,চট্টল বীর এবিএম মহিউদ্দীন চৌধুরী ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলের তাদের ভবনটিও লকডাউন করে দেওয়া হয়। তিনি শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই। এরপর নওফেলসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
মহিউদ্দিন চৌধুরীর ছোটছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন ঢাকায় ছিলেন। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে ১০ মে রাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















