
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান বার আউলিয়া হাফেজ আহমদ স্কুল এন্ড কলেজের আয়োজনে ২৬ জানুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার এসকে সমশুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
উদ্বোধক ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, মেধাবী ছাত্রনেতা মুজিবুল হক টিটু, সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, ক্রীড়াবিদ মুহাম্মদ আইয়ুব আলী।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















