
রায়হান সিকদারঃ
আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র ও সমাজের দায়িত্বভার গ্রহণ করবে।শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন সুনাম রক্ষা হবে , মা-বাবাও অনেত গর্বিত হবেন বলে মন্তব্য করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।
১৩ আগস্ট(বুধবার) সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
ওসি বলেন, শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। শুধু পাঠ্যবই মুখস্থ করলেই হবেনা, তাদের চরিত্রবান, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলেই এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তিনি অভিভাবকদের উদ্দেশে করে বলেন, শিশুদের মোবাইল বা টিভি নয়, বরং একটি ভালো পাঠ্য ও আদর্শচর্চার পরিবেশ দিন। ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। কোন সমস্য হলে থানা প্রশাসনকে অবহিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরণের অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবেনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক জালাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোকতার আহমদ।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকসহ। সবাইকে ধন্যবাদ জানান ওসি। বাল্যবিবাহ, ইভটিজিং, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















