ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্যঃ সভাপতি এনামুল হক

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২১আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদুয়া নয়া পাড়া গ্রামের কৃতি সন্তান, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ এনামুল হক কে উক্ত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

নতুন সভাপতি এনামুল হক বলেন, বিদ্যালয়ে সভাপতি হয়ে কাজ করার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ।মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি।  এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো ।শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার থাকবে।
বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ এনামুল হক এনাম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, এডহক কমিটির সভাপতির মৃত্যুজনিত কারণে উক্ত বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য প্রবিধানামালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিকে অবশিষ্ঠ মেয়াদের জন্য এডহক কমিটির সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্যঃ সভাপতি এনামুল হক

প্রকাশিত: ০৪:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫