
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার আলোকিত মানুষ, দানশীল ব্যক্তিত্ব ডাঃ মাহমুদুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের কে আলোকিত মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এতে করে তোমাদের শিক্ষক-শিক্ষিকা ও মা-বাবারাই অনেক বেশী খুশী হবে।তোমরাই আগামী দিনে নৈতিক শিক্ষায় শিক্ষিক হয়ে একটি সমাজ ও আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেছেন,
তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
১৪ জুন (মঙ্গলবার) দুপুরে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর গুল-এ জার বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সামশুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আধুনগর ইউপির জননন্দিত চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার মাহমুদুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফরিদ আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, সুধীজন ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















