
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা।তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।
২৮জানুয়ারী সকালে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা নিকেতন সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।
গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন`র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এয়াকুব আলী।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য,আহমদুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এ. রহমান মার্কেটের স্বত্বাধিকারী, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব রশিদ আহমদ,প্রবীণ শিক্ষাবিদ জয়দত্ত বড়ুয়া, বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ নুরুল কবির,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মহি উদ্দিন।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















