
রায়হান সিকদারঃ
শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অনেক বেশি এবং একটি সুশিক্ষিত জাতি গঠনে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক,চুনতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি,ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
৫আগস্ট বেলা ৩টার দিকে বিদ্যালয় প্রাঙনে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ মাহমুদুর রহমান বলেন, সন্তান পিতামাতার পরই শিক্ষকরা যত্নে পাঠদান করান। শিক্ষক সন্তানকে উত্তমরূপে নিয়মকানুন, আদবকায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতা, নিয়মানুবর্তিতা, দয়া, সহানুভূতি ইত্যাদি শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। একজন সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনজনের মধ্যে প্রচেষ্টা থাকতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাশ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক বাবু অরুন বিকাশ আচার্য্য ও কাউসার আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসাইন।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখছেন অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুচ্ছাফা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক হামিদুর রহমান ও নেজাম উদ্দিন প্রমূখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখছেন মাওলানা আবদুর রশিদ।
আলোচনায় অত্র বিদ্যালয়ের সভাপতি ডাঃ মাহমুদুর রহমান ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং ভালো রেজাল্ট উপহার দেয়ার প্রত্যাশা রাখেন।
সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















