ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকরাই সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, শ্রেষ্ঠ মানুষঃ ইউএনও শরীফ উল্যাহ

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারাই সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, আপনারাই শ্রেষ্ঠ মানুষ। একজন ছাত্রের জীবন গঠনে আপনাদের ভূমিকাই মুখ্য। আপনাদের সান্নিধ্য পেয়েই বড় বড় অফিসার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হচ্ছেন। আপনারাই একজন ছাত্র বা ছাত্রীকে জীবনে সাফল্যের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এসময় তিনি বলেন, কোভিড পরিস্থিতির কারণে আমরা যতটুকু পিছিয়েছি সেটা আমাদেরকে পুষিয়ে নিতে হবে। সবাই দায়িত্বশীল হয়ে কাজ করলে এবং ভালোভাবে কাজ করলে আমরা দ্রুতই উন্নতি করতে পারবো। তিনি উপস্থিত সকল শিক্ষককে আন্তরিকভাবে ও একটি আদর্শ নৈতিক অবস্থানে থেকে কাজ করার অনুরোধ জানান। শিক্ষকতার মহান পেশাকে কোনো শিক্ষক যাতে প্রশ্নবিদ্ধ না করেন সেজন্যও তিনি সকলকে অনুরোধ করেন৷ তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমার উদ্যোগসমূহ ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি মজবুত ভিত স্থাপন করে দিবে, তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তারা উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
কাঙ্ক্ষিত ফলাফল পেতে আমরা সকলে মিলে কাজ করতে হবে। আমার প্রতিটি নতুন উদ্যোগে আপনারা আন্তরিকভাবে সাড়া দিচ্ছেন এবং কাজও করে যাচ্ছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়েই লোহাগাড়া উপজেলার সামগ্রিক শিক্ষার উন্নতি ঘটাতে চাই।

১০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে মোস্তাফা বেগস গালর্স হাইস্কুলের হল রুমে লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি মাস্টার এসকে সামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

গেস্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও শরীফ উল্যাহ লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিক্ষকরাই সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, শ্রেষ্ঠ মানুষঃ ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত: ০৮:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২