ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে কেএসআরএম’র উদ্যোগে নির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন

কেএসআরএম লিমিটেডের উদ্যোগে নির্মিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে আজ (২০ জানুয়ারি)। ফিতা কেটে এ যাত্রী ছাউনির উদ্বোধন করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সরওয়ার-ই-জামান।
তিনি বলেন, কেএসআরএম সাধারণ মানুষের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করে যে সহায়তা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনহিতকর এ কাজের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কেএসআরএমের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি আগামীতেও কেএসআরএমের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন কেএসআরএম লিমিটেডের মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক মিজানুল ইসলাম, সহকারী মহা-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) ওয়াহেদুর রহমান, বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (এসএটিও) হাসান জহির, কেএসআরএম লিমিটেডের ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) তাজ উদ্দীন, ব্রান্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজান-উল-হকসহ কর্মচারী কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শাহ আমানত বিমানবন্দরে কেএসআরএম’র উদ্যোগে নির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন

প্রকাশিত: ০৮:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯