রায়হান সিকদার,লোহাগাড়াঃ
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া-সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেছেন,
নৌকা স্বাধীনতার প্রতীক,উন্নয়নের প্রতীক,মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারাদেশে ব্যাপকভাবে উন্নয়ন সাধিত হয়েছে। দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।দেশ এখন অনেক এগিয়ে।
আধুনিক,সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত লোহাগাড়া গড়তে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরী নৌকার সমর্থনে ২৮মার্চ সন্ধ্যায় পদুয়া তেওয়ারীহাট চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আবচার আহমদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য,পদুয়া ইউপির সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আকতার কামাল পারভেজ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদুল হাসান, যুগ্ন আহবায়ক একেএম পারভেজ।এছাড়াও পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগসহ আরো অসংখ্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















