
রায়হান সিকদারঃ
শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পুরস্কার প্রদান” অনুষ্ঠানে শহীদ ইশমামের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠান শেষে শহীদ ইশমামের প্রতি সম্মান জানিয়ে শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের নির্দেশনায় ১৯অক্টোবর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা দায়িত্ব নিয়ে তাঁর নিজ বাড়িতে গিয়ে মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়েস ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রনেতা তানভীর জিহান, মোহাম্মদ লতিফ, বোরহান উদ্দিন সুজন এবং যুবদল নেতা ইলহাম কলি।
লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়েস বলেন,
“শহীদ ইশমামের আত্মত্যাগ আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতি বুকে ধারণ করে আমরা ভবিষ্যতেও আদর্শিক সংগ্রামে অবিচল থাকব।শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পুরস্কার প্রদান” অনুষ্ঠানে শহীদ ইশমামের পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। প্রিয় নেতা নাজমুল মোস্তফা আমিনের নির্দেশনায় উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে আমরা শহীদ ইশমামের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে সম্মাননা প্রদান করেছি।আগামীতেও শহীদ ইশমামের পরিবারের পাশে সবসময় পাশে থাকবে লোহাগাড়া উপজেলা ছাত্রদল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















