
আজ ২০ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে লোহাগাড়া উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনে শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের উপর ছাত্রলীগের একদল সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ছুরিকাঘাতে হামলা করে প্রাণ নাশের চেষ্টা করে।
মুহিবুল হকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।
তাঁরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও গুরুত্বর আহত মুহিবুল হকের সু-চিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















