ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“শরীয়ত,তরিকত ও মারফতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন গারাংগিয়ার পীর সাহেবদ্বয়”

গারাঙ্গীয়ায় ড.নদভী এমপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোন শিক্ষা ইসলামে পাওয়া যায় না। ইসলাম মানুষকে শান্তিপ্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, যদি আমার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ না থাকে তাহলে আমার কাজ প্রমাণ করে যে, আমি শান্তির ধর্ম ইসলামের অনুসারি নই। যতদিন মানুষ মানুষকে ভালোবাসবেনা ততদিন পৃথিবী অশান্তই থেকে যাবে। আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই শ্রেষ্ঠ সৃষ্টিকেও নির্মম ভাবে হত্যা করতে বিপদগামীরা। ইসলাম ধর্মে জঙ্গীবাদ ও আত্মহননের কোন সুযোগ নেই উল্লেখ করে ড. নদভী বলেন, ইসলাম ও জঙ্গীবাদ সম্পূর্ণরূপে স্ববিরোধী। ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক থাকতে পারেনা। যারা করছে তারা ইসলাম কি তাও জানেনা। তিনি বলেন, সব ধর্মের মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যুগে যুগে পীর-আউলিয়া ও দরবেশগণ এভাবেই শান্তির ধর্ম ইসলামের প্রচার প্রসারে কাজ করে গেছেন। তিনি গারাংগিয়ার হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রাহ:)-কে শরীয়ত,তরিকত ও মারেফতের উজ্জ্বল নক্ষত্র আখ্যায়িত করে বলেন, এই দু’জন আল্লাহর অলি সকল প্রকার ক্ষুদ্র মত পার্থক্যতার উর্ধে উঠে শরীয়ত, তরিকত ও মারেফতের যে বাগান সৃজন করেছিলেন তার সুশোভিত সৌরভে অসংখ্য পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছেন।
তিনি আজ ১৬ ফেব্রুয়ারি গারাংগিয়া কামিল মাদ্রাসার তিনদিনব্যাপী বার্ষিক সভা এবং হযরত বড় হুজুর (রাহ:) ও ছোট হুজুর (রাহ:) এর বার্ষিক ঈছালে সওয়াব মাহফিলের সমাপনী দিবসে জুমার নামাজের খুতবা প্রদান পূর্বে লক্ষ মুসল্লীর উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এমসময় উপস্থিত ছিলেন পীর সাহেব হযরত শাহ মাওলানা মাহমুদুল হক মজিদি, হযরত শাহ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী হামেদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, হাফেজ মোহাম্মদ ইদ্রিছ সিআইপি, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী নুর আহমদ, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন, মাননীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, টেরীবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আহমদ হোসাইন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গারাংগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএম রশীদ উদ্দিন ছিদ্দিকী শাহীন, মাস্টার মুহাম্মদ মহিউদ্দিন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

“শরীয়ত,তরিকত ও মারফতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন গারাংগিয়ার পীর সাহেবদ্বয়”

প্রকাশিত: ০৫:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯