ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ

সিনিয়র রিপোর্টার,দেশবাংলা ডটনেট

বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আড়াই মাস পর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের শপথ নিলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার কার্যালয়ে বরিশালের নতুন মেয়রকে শপথ পড়ান।

একই অনুষ্ঠানে এ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান।

শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সুতরাং জনগণের চাওয়া বুঝতে হবে। কীসে জনগণের কল্যাণ সেটা অনুধাবন করতে হবে।”

আমরা সরকার গঠনের পর নানাবিধ উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরিশাল খ্যাত ছিল শস্যভাণ্ডার নামে। এই নামটি একসময় হারিয়ে যায়। আমরা আসার পর ফসলের উৎপাদন বাড়াতে নানামুখি উদ্যোগ গ্রহণ করি।’

গত ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ ৮৭ হাজারের বেশি ভোটে বিএনপির মজিবর রহমান সরওয়ারকে পরাজিত করেন।

বিএনপি এবার প্রার্থী বদলে সাবেক মেয়র সরওয়ারকে ফিরিয়ে আনে; অন্য দিকে হিরনের মৃত্যুতে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আনে ৪৩ বছর বয়সী সাদিক আবদুল্লাহকে, যিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

পরিবারিকভাবে রাজনীতিতে সম্পৃক্ত সাদিকের জন্য এটাই ছিল প্রথম ভোটের লড়াই।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ

প্রকাশিত: ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮