
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ২০ অক্টোবর লোহাগাড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের প্রার্থী জান্নাতুল ফেরদৌসের পক্ষে এক মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় রশিদার পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জান্নাতুল ফেরদৌসের প্রার্থীতা নিশ্চিত করে বক্তারা বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নির্বাচনে পছন্দের প্রার্থীকে জয়ী করব। এছাড়া সকলে অন্য ২ ও ৩ নং ওয়ার্ড এলাকার পরিচিত ও আত্মীয় স্বজনদের ভোট দিতে আগ্রহ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করব। রশিদার পাড়ার রোকজন সব সময় ঐক্যবদ্ধ থাকে। প্রার্থী বাইরে যাোয়ার কোন সুযোগ নাই বলে সাফ জানান দেন বক্তারা।
লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়েম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, মনজুর কোম্পানি, জসিম উদ্দিন চৌধুরী বাবুল, চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মহি উদ্দিন বাবর, সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিন, মাস্টার মোঃ ফারুক, রশিদার পাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হেলালউর রহমান, যুবলীগ নেতা নাজিম উদ্দীন নাজু, হামিদ হোসেন, তৈয়ব কোম্পানি, সাংবাদিক শাহজাদা মিনহাজ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাচাইয়ের দিন, প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর ও ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















