
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলারর তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া সদর ইউনিয়ন ও আধুনগর ইউনিয়ন ইউনিয়নে বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৩ সেপ্টেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিনে লোহাগাড়া নির্বাচন অফিসার সংযুক্ত (বাঁশখালী) ও নির্বাচনের রিটার্ণিং অফিসার মো. ফয়সাল আলমের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. খোরশেদ আলম সিকদার ও আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. আবু নাছের চৌধুরী।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা বাহাদুর কোম্পানী।
এ সময় আধুনগর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু নাছের চৌধুরী বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে শতভাগ নির্বাচনে জয়ী হব। আমি এলকার হত দরিদ্র লোকদের নিয়ে কাজ করি। এছাড়া আধুনগরবাসী আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য মনোনীত করেছেন। দল বড় কথা নয়, আমি জনগরের প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত হব ইনশে আল্লাহ। এছাড়া তিনি সর্ব মহলের কাছে দোয়া চেয়েছেন।
অপরদিকে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীকের প্রার্থী খোরশেদ আলম সিকদার বলেন, জনগনের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















