
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ অক্টোবর লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে টচ লাইট প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়ে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন সাবেক সফল মেম্বার সমাজসেবক মোঃ আবদুল মালেক।
তার প্রতিদ্বন্দ্বী মোস্তফিজুর রহমান (টিউবওয়েল প্রতীক) ভোট পেয়েছেন ৪০৬ ভোট।
লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন নবনির্বাচিত মেম্বার মোঃ আবদুল মালেক।
নবনির্বাচিত ইউপি মেম্বার মোঃ আবদুল মালেক বলেন, মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মানুষের গণরায়ে আমাকে মেম্বার পদে নির্বাচিত করছেন। আমি আনন্দিত, আমি এলাকাবাসীর ঋণী ও কৃতজ্ঞ। তিনি আরও জানান,তার ওয়ার্ডের জনগণের কাছে যে ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে কাজ করবেন বলেও তিনি জানান।
এছাড়াও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায়
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও নির্বাচন সংশ্লিষ্ঠ সকলের প্রতি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নব নির্বাচিত মেম্বার আবদুল মালেক আরও জানান,বিগত দিনে মেম্বার নির্বাচিত হওয়ার পর যেভাবে আপনাদের পাশে থেকে কাজ করেছি,জনগণ আমাকে মুল্যায়ন করেছেন। মেম্বার পদে নির্বাচিত করেছেন। আমি আপনাদের পাশে থেকে সবসময় নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি অনেক বেশী কৃতজ্ঞ।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




