
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সুখছড়ি কুল এলাকার মরহুম আজু মিয়া চৌকিদারের সুযোগ্য পুত্র বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ বাবুল সওদাগর।
২৩সেপ্টেম্বর (বুধবার) দুপুরে এলাকার মান্যগণ্য ব্যাক্তিদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে ফরম জমা দেন তিনি।
লোহাগাড়া সদরের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ বাবুল সওদাগর জানান, মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আজ দুপুরে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মানুষের ভালবাসা নিয়ে এলাকার উন্নয়নে ও মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে লোহাগাড়া সদরের ৬নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করব ইনশাল্লাহ।
দলমত নির্বিশেষে এলাকাবাসীর দোয়া ও সমর্থন অাশির্বাদ কামনা করছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















