
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০অক্টোবর লোহাগাড়া সদর,আধুনগর ও আমিরাবাদ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় আসন্ন লোহাগাড়া সদর ইউপির নির্বাচনে ১,২,৩নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পড়ে লড়ছেন দরবেশহাট সওদাগর পাড়ার বাসিন্দা, সদর ইউপির সাবেক মেম্বার নুর আহমদের পুত্র সৈয়দ আবু তাহের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস তারজিন।
ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং মহিলা মেম্বার পদে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
মহিলা মেম্বার প্রার্থী তারজিম এলাকার উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করতে চান। তিনি তার এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে।
লোহাগাড়া সদরের ১,২,৩নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী জান্নাতুল ফেরদৌস তারজিম জানান,তিনি নারীদের কল্যাণে ও এলাকার নারীদেরকে স্বাবলম্বী করতে কাজ করতে চান।
তিনি সকলের দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















