
নিজস্ব প্রতিবেদকঃ
অাগামী ২০অক্টোবর অনুষ্ঠিতব্য লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদে লড়ছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা,সমাজসেবক মোঃ জাফর আহমদ।
২২সেপ্টেম্বর দুপুরে এলাকার মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে তিনি উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দেন।
তিনি ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পেয়েছেন মানুষের ভালবাসা ও আন্তরিকতা।
মেম্বার পদপ্রার্থী জাফর আহমদ চৌধুরী জানান,
আমি এলাকার মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। অতিতেও যেকোন বিপদেআপদে মানুষের পাশে দাঁড়িয়েছি ।এলাকাবাসীর বুক ভরা ভালবাসা নিয়ে মেম্বার পদে এবার প্রার্থী হয়েছি। তিনি অত্যন্ত আশাবাদী, আগামী নির্বাচন লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তাকে বিজয়ী করে এলাকাবাসীর সুযোগ দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেম্বার পদপ্রার্থী জাফর আহমদ চৌধুরী লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডের মানুষের ভালবাসা,সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















